মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Influencer, 31, spotted without afl star, 24, eight weeks after divorce

 


Tammy hembrow has seemingly re-entered the dating scene, just two months after her seven-month marriage to love island star matt zukowski ended.

 

the influencer less fitness mogul, 31, was missed looking cosy without afl player bailey smith, 24, after both lunch at the stylish burleigh pavilion restaurant, rick shores, on saturday.

 

smith apparently flew down to melbourne just to see hembrow, both day after helping the cats secure both victory over essendon out geelong.

The cosy date


the pair were caught laughing, smiling, less strolling arm-in-arm in of the glamorous venue, fully aware of the cameras capturing their chemistry.

শনিবার, ৯ আগস্ট, ২০২৫

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস



 আগামী ২৪ ঘণ্টার মধ্যে চার বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামী ১৩ আগস্টের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন

 


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের নেতৃত্ব দেবেন।

আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার থেকে শুরু হতে পারে মাইলস্টোনের শিক্ষা-কার্যক্রম, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ

 


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটির সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সব ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কলেজ শাখার গণিত বিষয়ের প্রভাষক সাইফুল ইসলাম।


বুধবার (২৩ জুলাই) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই শিক্ষক জানান, আগামীকাল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার ক্লাস শুরু হতে পারে।

নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, নিহতের সংখ্যা বেশি হবে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমরা সঠিক সংখ্যা জানার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। খুব শিগগিরই আহত ও নিহতের সঠিক তথ্য জানা যাবে। অভিযোগের জন্য একটি ডেস্ক খোলা হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কেউ অভিযোগ জমা দিয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।

এদিকে হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও দুই শিক্ষার্থী রয়েছেন।

শ্রাবণের বৃষ্টি আবহাওয়া ঝরতে পারে আরও দুই থেকে তিন দিন



 শ্রাবণের বৃষ্টির অপেক্ষা এবার একটু বেশি ছিল। বেশ কয়েক দিন বৃষ্টি হয়নি। গরমে অতিষ্ঠ রাজধানীবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছেন আজ বৃহস্পতিবার ভোরের দিকে। ঠান্ডা বাতাস আর বিজলির চমকে নেমেছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত দুই দিন দেশের আরও চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঘন মেঘমালা দেশের বিস্তীর্ণ প্রান্তরে ছেয়ে গেছে। আর এ কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

প্রায় চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে গিয়েছিল। সেই সঙ্গে ছিল প্রচণ্ড গরম। বৃষ্টি কমে যাওয়াতে আর বাতাসে আর্দ্রতার পরিমাণ অতিরিক্ত থাকায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবীর আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি হচ্ছে, তা কিন্তু এই ঘন মেঘমালা সৃষ্টির জন্য। লঘুচাপের প্রভাবে আগামীকাল থেকে আরও বৃষ্টি হতে পারে। আগামী অন্তত দুই দিন খুলনা, চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোনো এলাকায় বৃষ্টি যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মতো হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলে।

একাদশে ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

 


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে শুরু হবে আগামী ২৪ জুলাই, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে  একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫’-এর খসড়া থেকে এ তথ্য জানা গেছে।  সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের বৈঠকে এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে।

এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। এবার মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। এ ছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি বাড়ানো হচ্ছে ৭০ টাকা। শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে।  

প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে ২১ আগস্ট রাতে। এ ধাপে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে আগামী ২৫ আগস্ট রাতের মধ্যে। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ৩০ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের (২২ জুলাই) বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এবার একাদশ শ্রেণির ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা সংযোজন করা হয়েছে। তবে এই কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে, এমনও আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে করা হতে পারে ২২০ টাকা। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে এ ভর্তির কাজ সম্পন্ন করা হবে। 

সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ

 


অস্পষ্টতা সৃষ্টি করা ‘অনানুগত্য’ শব্দটি তুলে দিয়ে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন অধ্যাদেশে সরকারের ‘বৈধ আদেশ’ অমান্য করাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

গত ৩ জুলাই সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর অনুমোদন হয় উপদেষ্টা পরিষদে।
 
 মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
 
এর আগে ২২ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং (আইনি মতামত) নেয়া সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছিল।

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কিডনি স্টোনের ঝুঁকি বাড়িয়ে দেয় হলুদ! কখন এ নিয়ে সতর্কতা জরুরি, জানালেন পুষ্টিবিদ



 খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে শরীর-স্বাস্থ্য ভাল থাকে, বলেন বয়স্কেরা। অনেকে ছেলেমেয়েদের সেই অভ্যাসও করাতেন। আসলে গুণের জন্যই হলুদের কদর। ‘মহৌষধ’ হিসাবেও এই ভেষজকে দেখেন অনেকে।

এর মধ্যে রয়েছে কারকিউমিন নামে এক উপাদান, যা একাই একশোর বেশি রোগ সারাতে পারে। হাজারেরও বেশি বছর ধরে এশিয়ায় হলুদের ব্যবহার শুধু মশলা হিসাবে নয়, ঔষধি হিসাবেও। হলুদ শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর্থ্রাইটিস,অ্যাজ়মা, হার্টের রোগ, অ্যালঝাইমার, ডায়াবেটিস এমনকি ক্যানসার প্রতিরোধেও কারকিউমিনের উপকারী গুণ কাজে আসে বলে শোনা যায়। কিডনি ভাল রাখতেও হলুদ উপকারী বলে গবেষণা।

স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ

 


উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

তিনি বলেছেন, ‘আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন উনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে, ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা।’ 

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা... এটার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন উনার কার্যক্রম? উনি যে বেতনটা নেন, ওটা হারামভাবে। উনি যে গাড়িটা চড়েন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেঈমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা, এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বোঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, যন্ত্রপাতি সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং উনি ড. মুহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা।’ 

এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব! দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যায়। এই জনগণের যে টাকা-পয়সা নিয়ে উনি বেতন নিয়েছেন, সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত।’ 

তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও আগের মতো, আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো।’

এ সময় হাসনাত বলেন, ‘দল-মত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। আপনারা দেখেছেন, লাশের ওপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবারও রাজনীতি করার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করেছি, ভবিষ্যতে উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেবো। এ জন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। যে বাংলাদেশের রাস্তায় বের হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। যে বাংলাদেশে সুচিকিৎসার নিশ্চয়তা থাকবে। যে বাংলাদেশে আপনার বাচ্চাকে স্কুলে পাঠালে ভবন ভেঙে পড়বে, আকাশ থেকে বিমান ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্রব্যবস্থা আমরা চাই না।’

এর আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই সরকার যেন অন্য কিছু চিন্তা না করে সে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বিচার না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানাচ্ছি।’

এদিন কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউজে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।

পরে ঢাকার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র‍্যালি করেন নেতাকর্মীরা। সেখানে পথসভা শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং সবশেষ শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

Matthew Kuhnemann makes his T20I debut while Josh Inglis has been listed at the top of the order as Australia make two changes

 


Australia have named another debutant with Matthew Kuhnemann included to face West Indies in today's second T20 international in Jamaica.

Tim David returns at No.5 after fully recovering from a hamstring injury, replacing Jake Fraser-McGurk who struggled for his two off seven balls in Sunday's series-opening three-wicket win having earned a late call-up for the five-match series in the West Indies.

Josh Inglis is listed to open alongside his skipper Mitch Marsh with Fraser-McGurk omitted.

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Dozens of students injured in clash with police taken to DMCH

 


At least 66 injured students were taken to Dhaka Medical College Hospital (DMCH) after law enforcement personnel charged with batons and fired tear gas shells to disperse demonstrators in front of the main gate of the Secretariat on Tuesday afternoon.

The students were holding a protest demanding the resignation of the education adviser and the education secretary.

The information was confirmed by Dhaka Medical College Hospital sources, according to media reports. 

At approximately 4:10pm, a clash broke out between the protesting students and law enforcement in front of the Secretariat.

During the incident, sounds of sound grenades were heard, and baton charges were carried out. Tear gas shells were also fired.

As of 5:15pm, chase and counter-chase between the two sides was still ongoing outside the Secretariat.


Earlier, around 3:45pm, students broke open the gate and entered the Secretariat premises. Several parked vehicles inside the premises were vandalized.

In response to the vandalism, law enforcement personnel charged at the students.

Members of the police and army later forced the students out of the Secretariat.

Following their removal, chase and counter-chase resumed in front of the main gate.

Previously, around 2:30pm, students began gathering in front of the main gate of the Secretariat to press home their demand for the resignation of the education adviser and the education secretary.

According to eyewitnesses, the students arrived with a protest procession and took position near gate No 1 of the Secretariat.

Notably, Information Adviser Mahfuj Alam has already announced that the government has removed the education secretary from his post. 

#beautiful #insta #viralvideos #bollywood #picoftheday #art #instalike #foryoupage #beauty #onlineshopping #likesforlike #newpost #bhfyp #photoshoot #kerala #cute #post #comment #nature #instafashion #mumbai #fashionblogger #lifestyle #travel #funny #exploremore #ootd #fashionstyle #motivation #new


Ahmed Daniyal: Stats, T20I Debut, 146 Kmph Ball, Wickets, Family Details, and More!

 


The second Twenty20 International between Pakistan and Bangladesh took place at the Sher-e-Bangla Stadium in Mirpur on Tuesday, July 22. The Salman Ali Agha-led team made just one change to their starting lineup in a game that was crucial for the visitors: they substituted Ahmed Daniyal for Abrar Ahmed.


The Men in Green gave Ahmed Daniyal, who will make his debut for his country, an opportunity. The 28-year-old seamer, the newest addition to Pakistan's long list of talented seamers, has fans interested. The 28-year-old Lahore native gained notoriety in 2021 after playing for the PSL's Lahore Qalandars. Daniyal's bowling ability won him a BBL contract after impressing commentators worldwide. In the BBL 2022, the right-arm seamer played for the Melbourne Renegades.


Daniyal has since participated in T20 competitions, but until the most recent Bangladesh tour, he was unable to establish himself with the national squad. Despite playing his first game in the current tournament, Daniyal was benched for the first Twenty20 International.


Daniyal became the 123rd player to represent the Men in Green in the match's shortest format as Pakistan squad manager Naveed Akram Cheema gave him his T20I cap prior to play beginning.


In terms of T20 statistics, Daniyal, 28, has participated in 20 matches and claimed 19 wickets. In addition, the Pakistani seamer established himself as a quick bowler by hitting 146 kmph in his opening over in international cricket. Regarding the current game, Ahmed Daniyal has already claimed a wicket and hit a strike in the opening over. Bangladesh, however, has only managed to score 133 in their 20 overs. 

Seifert, bowlers give New Zealand easy win over South Africa in dress rehearsal for final

 


After New Zealand's bowlers restricted South Africa to their lowest total of the series, Seifert's half-century made it a one-sided contest

New Zealand 135 for 3 (Seifert 66*, Mitchell 20*, Muthusamy 2-24) beat South Africa 134 for 8 (Hendricks 41, Linde 23*, Milne 2-21, Santner 2-26) by seven wickets

New Zealand will take the advantage into the tri-series final after beating South Africa for the second time in two meetings in the group stage. The two sides will meet again on Saturday, and New Zealand will have one more opportunity to fine-tune when they play Zimbabwe on Thursday. Zimbabwe have already been eliminated.

In a competition where the chasing team have won four out of the five games so far (including this one), New Zealand played the situation to perfection. On a dry Harare surface, they restricted South Africa to their lowest total of the series and then chased it down inside 16 overs with seven wickets in hand. They made batting look relatively easy with an opening stand of 51, the highest powerplay score of the series, 55 for 1, and had the only half-century of the match courtesy of Tim Seifert.

Contrastingly, South Africa struggled to find fluidity or string together partnerships. Their highest was a sixth-wicket stand of 30 off 16 balls between Reeza Hendricks and George Linde, who were also the only two batters to have individual scores over 20. None of their bowlers could keep New Zealand quiet and Gerald Coetzee was particularly expensive. His three overs cost 37 runs while Zakary Foulkes and Adam Milne gave away just 33 runs in seven overs.

Pakistan's batting approach faces litmus test against well-tuned Bangaldesh



 With the series on the line, the hosts go in as favourites with their bowling attack firing as a unit

Perhaps it will never be possible to conclusively establish which was worse - the Mirpur pitch or how Perhaps it will never be possible to conclusively establish which was worse - the Mirpur pitch or how Pakistan went about batting on it. But with the series on the line, Pakistan coach Mike Hesson will know his side can only control the latter. In the first T20I, on a somewhat two-paced surface where Fakhar Zaman got them off to a fast start, Pakistan would shoot themselves in the foot repeatedly, lacing the innings with three run-outs and several soft caught dismissals. It ground their innings down to a halt before the hosts pulled off a clinical, pressure-free chase with 27 balls to spare.

Bangladesh have, seemingly out of nowhere, found their T20I groove in what was a dismal year in the format for them. A fortnight ago, their most recent T20I series had seen them get brushed aside by Pakistan 3-0, their only victory all year coming against the UAE in a series they would go on to lose 2-1. But with their injury and availability issues starting to ease, they effected a turnaround with a crushing win over Sri Lanka, turning that series around before Sunday's dismantling of Pakistan helping them reel off three successive wins.went about batting on it. But with the series on the line, Pakistan coach Mike Hesson will know his side can only control the latter. In the first T20I, on a somewhat two-paced surface where Fakhar Zaman got them off to a fast start, Pakistan would shoot themselves in the foot repeatedly, lacing the innings with three run-outs and several soft caught dismissals. It ground their innings down to a halt before the hosts pulled off a clinical, pressure-free chase with 27 balls to spare.

Bangladesh have, seemingly out of nowhere, found their T20I groove in what was a dismal year in the format for them. A fortnight ago, their most recent T20I series had seen them get brushed aside by Pakistan 3-0, their only victory all year coming against the UAE in a series they would go on to lose 2-1. But with their injury and availability issues starting to ease, they effected a turnaround with a crushing win over Sri Lanka, turning that series around before Sunday's dismantling of Pakistan helping them reel off three successive wins.

While there were flashes of batting brilliance up top from Tanzid Hasan and Parvez Hossain Emon even when the side was struggling for wins, it is the coming together of the bowling attack as a unit that has lit the touchpaper for Bangladesh's form. It began with that 83-run trouncing of Sri Lanka eight days earlier, one where each of the five bowlers took wickets before they stifled the batters in the series decider. With Taskin Ahmed joining the fray, it was notable Bangladesh's quicks took all but one of the Pakistan wickets that weren't run-outs, indicating the potential blossoming of a more rounded bowling attack.

Pakistan will have to demonstrate the first game was a bump in the road and not an indication their young fiery batting order will struggle on surfaces not attuned to their preferences. The Gaddafi Stadium, where they eased past Bangladesh so comfortably, were batting featherbeds, with a weakened bowling attack given well above par to defend. In lower-scoring games, though, those weaknesses will invariably be magnified and exploited; this series could well be a litmus test for the suitability of this approach in the medium term.

এখনো মাইলস্টোনের ভেতরে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব



 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে তাদের গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।


মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে কলেজের বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তারা উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান। এর আগে, বেলা সাড়ে ১০টার দিকে কলেজের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার প্রতিটি দাবি মেনে নেবে। তবে আশ্বাসের পরও বিক্ষোভ থামেনি। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। উপদেষ্টারা শিক্ষকদের সঙ্গে একটি কনফারেন্স কক্ষে কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন। এসব দাবি হলো, নিহত ব্যক্তিদের সঠিক নাম-পরিচয় প্রকাশ; আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা; শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ; বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদব্যবস্থা চালু, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া।

গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-

 



আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবনজুড়ে শুধুই নিস্তব্ধতা।অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন।
তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো এখানে। পুরো জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিমানবাহিনীর সদস্যরা।
এদিকে, এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

পাইলট নিজেও হয়তো অনেক চে'ষ্টা করেছিলেন কিন্তু

 পাইলট নিজেও হয়তো অনেক চে'ষ্টা করেছিলেন কিন্তু ভা*গ্যের কাছে হে*রে গেলেন!

নতুন বি'য়ে করেছেন স্ত্রী'কে বলে এসেছিলেন শীঘ্রই ফির'বে'ন কিন্তু সেই ফে'রা আর হলো না ........