মঙ্গলবার, ১২ মে, ২০১৫

এসএসসি পরীক্ষার ফল ৩০ মে


এসএসসি সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ মে প্রকাশিত হবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষায় অংশ নেওয়া ১৪ লাখ ৭৯ হাজার
২৬৬ শিক্ষার্থী তাদের ফল জানতে পারবে দিন নির্ধারিত সূচি অনুসারে পরীক্ষায় অংশ নিতে না পারলেও পরীক্ষা শেষের নির্ধারিত ৬০ দিনের মধ্যেই ফল পেতে যাচ্ছে শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার সাংবাদিকদের জানান,ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ৩০ মে সময় দিয়েছেন। প্রথা অনুসারে ওই দিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে
শিক্ষামন্ত্রী বলেন, এবার ব্যতিক্রমী অবস্থার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। বিগত কয়েক বছর থেকে আমরা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করি। এবারও এর ব্যত্যয় হচ্ছে না
এর পরই শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ -মেইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফল জানিয়ে দেবে। http://www.educationboardresults.gov.bd  থেকেও ফল জানা যাবে। ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা। জন্য এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে
উল্লেখ্য যে শিক্ষাপঞ্জি অনুসারে গত ফেব্রুয়ারি এসএসসি সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে তা ফেব্রুয়ারি থেকে শুরু হয়। হরতালের কারণে একটি পরীক্ষাও নির্ধারিত সূচি অনুসারে অনুষ্ঠিত হতে পারেনি। কর্তৃপক্ষ বাধ্য হয়ে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেয়
গত ১০ মার্চ এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় গত এপ্রিল। ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে এপ্রিলের মধ্যে শেষ করা হয়