‘আশিকি ২’
এবং
‘এক
ভিলেন’—
পর
পর
দু’টি হিট ছবি
পরিচালনা করার
পর
মোহিত
সুরি
ফের
বক্স
অফিস
কাঁপাতে তৈরি। তাঁর
তৃতীয়
ছবি
‘হামারি
অধুরি
কাহানি’
মুক্তি
পাবে
চলতি
বছরের
জুন
মাসে। ছবির
মুখ্য
চরিত্রে রয়েছেন
ইমরান
হাশমি,
বিদ্যা
বালন
এবং
রাজকুমার রাও। ‘ডার্টি
পিকচার’
ও
‘ঘনচক্কর’-র
এর
পর
বিদ্যা-ইমরান জুটির এটি
তৃতীয়
ছবি। ‘আশিকি
২’
দেখে
বিদ্যা
নিজেই
ওঁর
সঙ্গে
কাজ
করার
প্রস্তাব দিয়েছিলেন বলে
জানালেন তরুণ
পরিচালক।‘হামারি অধুরি কাহানি’-র চিত্রনাট্য লিখেছেন ছবির প্রযোজক মহেশ ভট্ট স্বয়ং। মহেশের বাস্তব জীবনেরই প্রতিফলন দেখা যাবে এই ছবিতে। গল্প এগিয়েছে তাঁর মা-বাবা এবং অন্য এক নারীকে ঘিরে। বিদ্যা-ইমরান জুটির আত্মপ্রকাশ হয় ২০১১ সালে। তার পর আবার তাঁদের এক সঙ্গে দেখা যায় ২০১৩-এ। আপাতত ‘চুমু’-তে পারদর্শী ইমরানের সঙ্গে ‘ডার্টি গার্ল’-এর ‘অধুরি কাহানি’-দেখার জন্য অপেক্ষার প্রহর গুণছে সিনে মহল।
সূত্র:
আনন্দবাজার
