মঙ্গলবার, ১২ মে, ২০১৫

বয়স ১৫ হলেই জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে : ইসি

১৫ থেকে ১৭ বছর বয়সী দেশের সকল নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

মঙ্গলবার নির্বাচন কমিশনের কমিশন বৈঠকে সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে ইসি সূত্রে জানা যায়।
জানা গেছে, যারা ২০০০ সালের জানুয়ারি বা তার আগে জন্ম নিয়েছেন তাদের নিবন্ধনের জন্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করেছে ইসি। এর মধ্যে যাদের বয়স ১৫ থেকে ১৭ তাদের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
তবে বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট দেয়ার যোগ্যতা অর্জন করবে না তারা। এতে ৭২ লাখেরও বেশি নাগরিক নিবন্ধনের আওতায় আসবে।