শুক্রবার, ৮ মে, ২০১৫

এখনই জেলে যেতে হচ্ছে না সালমানকে

কারাদণ্ডের পরেও আপাতত জেলে যাওয়া থেকে রেহাই পেলেন বলিউড অভিনেতা সালমান খান গাড়িচাপা দিয়ে পালানোর মামলায় সালমানের জামিন বহাল রাখার নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট
শুক্রবার সকাল ১১টা ১০ নাগাদ মুম্বাই হাইকোর্টে সালমানের
জামিনের মেয়াদবৃদ্ধির আবেদনের শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক জানিয়েছেন, মামলায় সালমনাকে সেশনস কোর্টে আত্মসমর্পণ করে জামিন নিতে হবে। তবে হাইকোর্টে মামলা চলাকালীন জামিনে মুক্ত থাকবেন তিনি।
মামলার পরবর্তী শুনানি হবে আগামী জুন।
এর আগে ১৩ বছরের পুরনো গাড়িচাপা দিয়ে পালানোর মামলায় মে মুম্বাইয়ের নগর দায়রা জজ আদালত সালমানকে বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।